৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৮:১২ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ঢাকা থেকে শুরু করে সারাদেশেই পেট্রোল পাম্পে তেল না মিলার অভিযোগ মিলছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের নিয়ে হাহাকার চলছে।
এমতাবস্থায় নিজেও তেল না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে নাসীরুদ্দীন লেখেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।
এদিকে, স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আইকে/এসএন