সবাই চিকন হতে ওয়ার্কআউট করে, আমি মোটা হওয়ার জন্য করি: তুষি
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
জীবনে একমাত্র অভিনেত্রীই হতে চেয়েছেন নাজিফা তুষি। সেই চেষ্টা এখনও বিদ্যমান। এবারের ঈদে তার অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
তুষির ভাষ্য, আমি জীবনে একটা জিনিসই হতে চেয়েছি— অভিনেত্রী। আমি সেটা হতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। ‘প্রেশার কুকার’-এও আমি একজন অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রমাণ করতে চেয়েছি। এখন দর্শক হলে গিয়ে কীভাবে গ্রহণ করে, সেই প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
অভিনেত্রী হাসিমুখে বললেন, ‘আমি মানুষকে মিষ্টি খাওয়াতে পছন্দ করি, কিন্তু নিজে ঝাল খেতেই বেশি ভালোবাসি।”* কথার ভেতরেই যেন ধরা পড়ে তার সহজ, প্রাণবন্ত স্বভাব।
তুষিকে প্রায়ই শুনতে হয় একই প্রশ্ন— এত স্লিম থাকার রহস্য কী? কম খাওয়া, নাকি কড়া ফিটনেস রুটিন? জবাবে একেবারেই নির্ভার তুষি। *“আমার জেনেটিকটাই এমন। আমি কিন্তু বেশ ভালোই খাই। তবে খাওয়াটা আমার গায়ে খুব একটা লাগে না— জানালেন তিনি।
ফিটনেস নিয়েও তার ভাবনা একটু আলাদা। প্রচলিত ধারণার বাইরে গিয়ে তুষি বললেন, ‘আমি খুব ফিটনেস সচেতন না। বরং অবাক হবেন, আমি মোটা হওয়ার জন্য ওয়ার্কআউট করি! সবাই যেখানে ওজন কমাতে চায়, আমি চাই একটু হেলদি দেখাতে। তাই ফিট থাকার জন্যই ওয়ার্কআউট করি— তার এই স্বীকারোক্তি যেন অন্যদের থেকে তাকে আলাদা করে তোলে।

এবারের ঈদে তার মুক্তি পাওয়া সিনেমা‘প্রেশার কুকার’ ঘিরে আসে রান্নার প্রসঙ্গ। এ নিয়ে প্রশ্ন শুনে হেসে ফেলেন তুষি। বলেন, প্রেশার কুকারে খুব বেশি রান্না করা হয়নি। আসলে আমি এমনিতেই কম রান্না করি। তবে রান্নার অভিজ্ঞতা খারাপ না।
তবে রান্নার ক্ষেত্রে নিজের দক্ষতার জায়গাটা পরিষ্কার করলেন এই অভিনেত্রী। ‘বাংলা খাবার খুব একটা পারি না, কিন্তু মিষ্টি জাতীয় খাবার বেশ ভালো রান্না করতে পারি।
এবি/এসএন
এবি/এসএন