© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে খেলতে বাধা নেই মোস্তাফিজ-রানাদের

শেয়ার করুন:
পিএসএলে খেলতে বাধা নেই মোস্তাফিজ-রানাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ২৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের নিশ্চয়তা পাওয়ার পরই খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিসিবি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।



এছাড়া পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের কাছ থেকে পাওয়া নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

সব দিক বিবেচনা করে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানে পৌঁছেছেন। বিসিবি আরও জানিয়েছে, খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা ও কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।

আইকে/এসএন

মন্তব্য করুন