© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ঈদের ছুটিতে এসে মাদক সেবন, আটক ৯

শেয়ার করুন:
কুমিল্লায় ঈদের ছুটিতে এসে মাদক সেবন, আটক ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ এএম | ২৪ মার্চ, ২০২৬
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের অভিযানে ৯ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং থানার ২নং বাকশীমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৯ জনকে আটক করা হয়।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান।

আটককৃতরা হলেন- মো. নিপু (৩০), মো. রুবেল মিয়া (৩০), মো. সাব্বির খন্দকার (৩০), মো. জাহিদ (৩০), মো. রাসেল (৩৩), মো. রিপন (৩০), মো. শুভ ইসলাম (৩২), মো. ইমরান হোসেন (১৬), ইয়াছিন আরাফাত (২১)।

পরে তাদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন এবং লিখিত মতামত প্রদান করেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন