মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
০৩:৩৯ এএম | ২৪ মার্চ, ২০২৬
মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই গ্রামের জব্বার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা চলাকালীন তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএস/টিএ