© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকানা বদল, বিক্রি হলো কত টাকায়?

শেয়ার করুন:
এবার রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকানা বদল, বিক্রি হলো কত টাকায়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ২৫ মার্চ, ২০২৬
রাজস্থান রয়্যালসের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-ও এবার বিক্রি হয়ে গেলো। প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে বিরাট-স্মৃতিদের দল কিনে নিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন একটি ব্যবসায়ীক জোট। টাকার টাকার হিসাবে যা প্রায় ২১ হাজার ৮৫০ কোটি।

২০২৬ সালের আইপিএলের পরই দায়িত্ব নেবে নতুন এই ম্যানেজমেন্ট। গতকাল হওয়া এ চুক্তিতে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন।



২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। শুরুর সময়ের চেয়ে এখন প্রায় ১৫০০ শতাংশ বেড়েছে ফ্র্যাঞ্চাইজিটির দাম।

২০১৬ সালে বিজয় মালিয়া ভারত ছাড়ার পর বেঙ্গালুরুর নিয়ন্ত্রণ ছিল যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডায়াজিওর হাতে। গত বছরের ৪ জুন বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থক নিহত এবং অনেকে আহত হন।

এ মর্মান্তিক ঘটনার পর ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার জন্য কোম্পানির ওপর চাপ তৈরি হয়। এরপর গত নভেম্বরে তারা দলটি বিক্রির সিদ্ধান্ত জানায়।

আরআই/ এসএন

মন্তব্য করুন