© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের কারণে পেছাল ট্রাম্পের চীন সফর

শেয়ার করুন:
ইরান যুদ্ধের কারণে পেছাল ট্রাম্পের চীন সফর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ২৬ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

তবে এই সফর এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও যুদ্ধের প্রভাবে তা এখন পেছানো হয়েছে। ২০১৭ সালের পর বিগত ৮ বছরের মধ্যে এটি ট্রাম্পের প্রথম চীন সফর।

সামাজিক মাধ্যমে দেওয়া ট্রাম্পের পোস্ট অনুযায়ী, তিনি ১৪ ও ১৫ মে বেইজিং সফর করবেন। এরপর চীনের নেতা শি জিনপিংকে তিনি ওয়াশিংটনে আমন্ত্রণ জানাবেন। ট্রাম্প বলেন, আমাদের প্রতিনিধি ঐতিহাসিক সফরের প্রস্তুতি সম্পন্ন করছেন। আমি শি জিনপিং-এর সঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ।

তবে চীনের দূতাবাস থেকে এখনো এই সফর সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সফরের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। তবে ইরান যুদ্ধ এবং ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

দুই নেতার আলোচনায় সম্ভাব্য বিষয়সমূহ নিয়ে যা জানা গছে তা হচ্ছে- কৃষি এবং বিমান খাতে বাণিজ্যিক সহযোগিতা, তাইওয়ান নিয়ে উত্তেজনা প্রশমন যেখানে অগ্রগতি আশা করা কঠিন এবং ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি সম্পর্কিত বৈশ্বিক তেল নিরাপত্তা।

সূত্র: দ্য গার্ডিয়ান
এসএস/এসএন

মন্তব্য করুন