বাড়ির অন্নপূর্ণা পূজায় মেতে উঠেছেন কোয়েল-শুভশ্রী!
ছবি: সংগৃহীত
০৮:১৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
টলিপাড়ায় অন্নপূর্ণা আরাধনার আলোয় মেতে উঠলেন কোয়েল মল্লিক ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চৈত্র নবরাত্রির শুক্লাষ্টমীতে অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার আরাধনা চলে, এবং এ বছরও দুই অভিনেত্রী নিজেদের বাড়িতে ধুমধাম করে পূজার আয়োজন করেছেন। ভবানীপুরের পৈতৃক ভিটেতে কোয়েল মল্লিক ফুলে ফুলে সাজানো আসরে দেবীর বন্দনায় মেতে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মুহূর্ত ভাগ করেছেন, যেখানে তিনি কমলা রঙের শাড়িতে অত্যন্ত স্নিগ্ধ সাজে দালানে উপস্থিত ছিলেন।

রাজ-শুভশ্রীর বাড়িতেও একই ধরণের পূজার আয়োজন হয়। বারাকপুরের বাড়িতে ফুলে সাজানো আসরে পূজার রীতি পালন করেছেন শুভশ্রী। মেরুন শাড়ি, হাত ভর্তি শাঁখা-পলা ও গয়না, পায়ে আলতা প্রথা অনুযায়ী মা অন্নপূর্ণার হাতে চাল তর্পনের নিয়ম পালন করেছেন। পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর ক্যামেরায় ধরা পড়েছে গিন্নি শুভশ্রীর পূজাঅর্চনার মুহূর্ত। দুই অভিনেত্রীর আধ্যাত্মিক উপস্থিতি নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।
পিআর/এসএন