© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপ্রিলে আসছে অক্ষয়ের ‘ভূত বাংলো’

শেয়ার করুন:
এপ্রিলে আসছে অক্ষয়ের ‘ভূত বাংলো’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ভৌতিক সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার। এ সিনেমায় নায়কের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার।


রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।

ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় অক্ষয় কুমার, ওয়ামিকা গাব্বি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের অভিনয়শিল্পীরা।

নেটদুনিয়ায় ইতিমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার ও গান ‘তু হি দিশা’, যা নেটেজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চলতি বছর আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

এসএন  

মন্তব্য করুন