© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ৪ জন নিহত হয়েছেন।

 বৃ্হস্পতিবার (২৬ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করেছেন মময়নামতি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মবিন।


নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হচ্ছে- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা ও ভাগনি লাবিবা।

ভাগনে আবরার ও আরশাদ গুরুতর আহত হয়েছে। নিহত চালকের নাম জামাল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। এ সময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টার লাইন বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ সময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আব্দুল মমিন বলেন, ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। আমরা বাসটি আটক করেছি।

ইউটি/টিএ

মন্তব্য করুন