© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসি নষ্টে শাকিব খানের ‘প্রিন্স’ দেখার সুযোগ হয়নি, দর্শকদের টাকা ফেরত

শেয়ার করুন:
এসি নষ্টে শাকিব খানের ‘প্রিন্স’ দেখার সুযোগ হয়নি, দর্শকদের টাকা ফেরত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ যেন বিপত্তির পাহাড়ে আটকে গেছে। দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়ে সার্ভার সমস্যা এবং এসি নষ্ট থাকার কারণে দর্শকরা সিনেমা দেখতে পারেননি। হতাশ দর্শকরা কিছু হলে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর পর্যন্ত করেছেন।



সিনেমাটির পরিচালক আবু হায়াত মামুদ জানিয়েছেন, এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই ওই হলে টিকিট কাটলেও প্রদর্শন না করে দর্শকদের টাকা ফেরত দেয়া হয়েছে। পরিচালক নিজেই বৃহস্পতিবার (২৬ মার্চ) ফেসবুকে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি শাখার ১টা ৫০ মিনিটের হাউজফুল শোয়ে এসি নষ্ট থাকায় টিকিট ফেরত দেয়া হচ্ছে।

‘প্রিন্স’ সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে পরিচালিত হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। সিনেমাটি মোট ১৩৩টি হলে মুক্তি পেয়েছে। দর্শকদের স্বস্তির জন্য প্রেক্ষাগৃহগুলো দ্রুত এসি মেরামত করে সিনেমাটি প্রদর্শন করার চেষ্টা করছে, যাতে আর কেউ হতাশ না হন।

এসএন 

মন্তব্য করুন