© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোন বিকল্প নেই: খায়রুল কবির খোকন

শেয়ার করুন:
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোন বিকল্প নেই: খায়রুল কবির খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ২৬ মার্চ, ২০২৬
আমার মানুষের শাসক নয়, সেবক হতে চাই-খেদমত করতে চাই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় একমাত্র বিএনপি ছাড়া আর কোন বিকল্প নেই। এজন্য নেতা-কর্মীদের জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়, জনগণের কল্যানেই কাজ করতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকারের দেয়া নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি ৩১ দফার আলোকে বাস্তবায়ন করা হবে। এজন্য রাজনৈতিক নেতাদের প্রচেষ্টা করতে হবে। সমাজ থেকে সন্ত্রাস-মাদকসহ দূর্নীতি নিমূল করতে হবে। নিজ দলের কর্মীরাও যদি এসব কাজে জড়িত থাকে তবে, তাদের বিরুদ্ধে ডাবল একশন হবে।

তিনি বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছে, তাদের প্রত্যাশা দোড়গোরায় পৌছে দেবার জন্যই। তাই শহীদ জিয়ার মতোই বিএনপি জনগণের জন্য কাজ করে আনন্তকাল ধরে জনগণের সেবা করে যেতে চায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি ভিপি জলিলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এসএস/এসএন

মন্তব্য করুন