© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান বোকা নয়, কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
ইরান বোকা নয়, কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪২ পিএম | ২৬ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে এবং চলমান সংঘাতে তারা কার্যত দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন তাদের একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপর নির্ভর করছে।’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ ধ্বংস করছে এবং তাদের প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও প্রায় ৯০ শতাংশ লঞ্চার নিশ্চিহ্ন করেছি।’

ইরানের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়, তারা কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান এবং তারা অসাধারণ আলোচক।’ তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমি বলি তারা দুর্বল যোদ্ধা, কিন্তু ভালো আলোচক।’


সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন