© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের খেলা প্রসঙ্গে কী বললেন নতুন নির্বাচক নাদিফ?

শেয়ার করুন:
সাকিবের খেলা প্রসঙ্গে কী বললেন নতুন নির্বাচক নাদিফ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ এএম | ২৭ মার্চ, ২০২৬
গেল সোমবার বিসিবির নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পান নাদিফ চৌধুরী। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) প্রথমবার মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানে সাকিব আল হাসানের জাতীয় দলের হয়ে খেলা প্রসঙ্গে কথা বলেছেন।

মিরপুরে নাদিফ বলছিলেন, ‘সাকিব আল হাসান আমার মনে হয় যেখানে আছে, ক্রিকেট খেলার জন্য ফিট আছে। যদি সব প্রক্রিয়া ঠিক থাকে আমরা সব নির্বাচক আছি, আমার একার সিদ্ধান্তে তো হবে না। তিনজন সিলেক্টর আছে, টিম ম্যানেজমেন্ট রয়েছে, সবাই মিলে বসে সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করবে সবাই।’



এর আগে সাকিবকে নিয়ে ফারুক জানান, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সাথে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

নতুন নিয়োগ প্রাপ্ত নির্বাচক নাদিফ পরে নিজের ব্যাপারে বলেছেন, ‘নান্নু ভাইয়ের সাথে খেলা শুরু করেছি, সবশেষ তানজিদ তামিমের সাথেও খেলেছি ২০২৩ সালে। তো ক্রিকেটে আমি উত্থান পতন কাছ থেকেই দেখেছি। আমি সব ক্রিকেটারকেই চিনি, এটা একটু হলেও আমাকে সাহায্য করবে। আর দ্বিতীয়ত আমি বয়সভিত্তিক দলের নির্বাচক ছিলাম, এই কাজটাই করতাম সেখানে। যদিও সেটা বয়সভিত্তিক ছিল, তো এটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এভাবেই আমার এখানে আবেদন করার ছিল। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে আমি এটা করতে পারব।’

আরআই/এসএন

মন্তব্য করুন