© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিলেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিলেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানকে রণক্ষেত্র ছেড়ে আলোচনার টেবিলে বসাতে তোড়জোড় চালাচ্ছে দেশটি। কিন্ত এসবের মধ্যেই মার্কিন রণকৌশল নিয়ে কটাক্ষ করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি বলেছেন, এই সংঘাতের লক্ষ্য বারবার পরিবর্তিত হচ্ছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। আসিফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের লক্ষ্য যেন এখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, যা যুদ্ধের আগে উন্মুক্তই ছিল। তার ভাষায়, ‘যুদ্ধের লক্ষ্য এখন হরমুজ প্রণালি উন্মুক্ত করা, অথচ এটি যুদ্ধের আগে খোলাই ছিল।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রায় অচল হয়ে পড়েছে। শান্তিকালে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করে ইরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে দৈনিক জ্বালানি পরিবহনের হার প্রায় ৯৫ শতাংশ কমে যায়।

শিপিং শিল্পবিষয়ক তথ্যভিত্তিক ওয়েবসাইট লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, সাধারণত প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই পথে চলাচল করে। তবে বিশ্লেষণা সংস্থা ক্লেপলার-এর তথ্য অনুযায়ী, মার্চের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত সময়ে পণ্যবাহী জাহাজ মাত্র ১৫৫ বার এই প্রণালি অতিক্রম করেছে।

সূত্র: এনডিটিভি

আরআই/ এসএন

মন্তব্য করুন