© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা ফ্রান্সের সশস্ত্র বাহিনী প্রধানের

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা ফ্রান্সের সশস্ত্র বাহিনী প্রধানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ এএম | ২৭ মার্চ, ২০২৬
ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাবিয়ঁ মঁদঁ হরমুজ প্রণালি পুনরায় চালু করার উপায় নিয়ে ৩৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই বৈঠকটি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তবে এতে অংশ নেওয়া দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।

উদ্যোগটি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এবং এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক প্রচেষ্টা হিসেবে বিবেচিত।

বিবৃতিতে আরো বলা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আঞ্চলিক উত্তেজনা কমে এলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা নিশ্চিত করা।

সূত্র : আল-জাজিরা

আরআই/টিএ

মন্তব্য করুন