হরমুজ প্রণালীতে ‘শত্রু জাহাজ’ আটকে দেওয়া ইরানের আইনি অধিকার: আরাগচি
ছবি: সংগৃহীত
০৮:৪২ এএম | ২৭ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে "শত্রু" পক্ষের জাহাজ চলাচলে বাধা দেওয়া ইরানের আইনি অধিকার।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে "শত্রু" পক্ষের জাহাজ চলাচলে বাধা দেওয়া ইরানের আইনি অধিকার।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাগচি এই মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে বর্তমানে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, তা 'যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর (ইসরায়েল) আইন লঙ্ঘন ও আগ্রাসনের প্রত্যক্ষ ফলাফল।"
ফার্স নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আরাগচি উল্লেখ করেছেন যে- একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে শত্রু এবং তাদের মিত্রদের মালিকানাধীন বা তাদের সাথে সংশ্লিষ্ট যেকোনো জাহাজের চলাচল আটকে দেওয়ার বৈধ আইনি অধিকার ইরানের রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সম্পর্কে ইরানের উপযুক্ত কর্তৃপক্ষ সম্পূর্ণ সচেতন এবং তারা ইতোমধ্যে "প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।"
সূত্র: আল-জাজিরা
টিজে/এসএন