© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারকে নিয়ে স্লোগান গ্যালারিতে, মন্তব্য করতে নারাজ আনচেলত্তি

শেয়ার করুন:
নেইমারকে নিয়ে স্লোগান গ্যালারিতে, মন্তব্য করতে নারাজ আনচেলত্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অনুপস্থিত তারকা নেইমারকে ঘিরে গ্যালারির প্রতিক্রিয়া।

জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স দ্বিতীয় গোল করার পর ব্রাজিলিয়ান সমর্থকেরা নেইমারের নাম ধরে স্লোগান দিতে থাকেন। এতে বোঝা যায়, এখনো জাতীয় দলে তার উপস্থিতি কতটা প্রত্যাশিত।

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে মন্তব্য করতে চাননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যারা মাঠে খেলেছে, তাদের নিয়েই কথা বলা উচিত। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, আমি সন্তুষ্ট।’

এদিকে নেইমার বর্তমানে সান্তোসে খেললেও নিজের সেরা ফর্মে ফিরতে লড়াই করছেন।

ফলে তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।



তবু তার সতীর্থ কাসেমিরো নেইমারের প্রতি আস্থা রাখছেন। তিনি বলেন, ‘নেইমার ফর্মে থাকলে যেকোনো দলের জন্য অপরিহার্য। আমার কাছে সে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে সেরা তিনে রয়েছে।


ম্যাচে ব্রাজিলের আক্রমণে নেতৃত্ব দেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। তবে প্রত্যাশিত ধার দেখা যায়নি। প্রথমার্ধ শেষে পেশিতে অস্বস্তির কারণে রাফিনিয়াকে বদলি করা হয়।

আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া ভালো খেলেছে এবং ভিনি সবসময় পার্থক্য গড়ে দেওয়ার চেষ্টা করে। ফরোয়ার্ডদের সবসময় গোল করতে হয় না, তাদের অবদান গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ার্ধে লুইজ হেনরিক মাঠে নামার পর ব্রাজিলের খেলায় কিছুটা গতি আসে। তবু হার এড়ানো যায়নি।

আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে রাফিনিয়ার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার চোটের অবস্থা বিবেচনা করে।

হারলেও আশাবাদী আনচেলত্তি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে পারি। এই বিশ্বাস আমার আছে। বিশ্বকাপে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ব।’

টিজে/এসএন


মন্তব্য করুন