© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতের ২ বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন:
কুয়েতের ২ বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৫ পিএম | ২৭ মার্চ, ২০২৬
কুয়েতের শুয়াইখ ও মুবারক আল-কাবির বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। কুয়েতের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।

আজ শুক্রবার (২৭ মার্চ) কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অবকাঠামোর ওপর আরও একটি হামলা হয়েছে, এবার লক্ষ্যবস্তু করা হয়েছে বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দর।

কুয়েতের জনপদ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘শত্রু ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র’ দিয়ে বন্দরের অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে কিছু ভৌত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আজ সকালেই কুয়েত সিটির কাছে শুয়াইখ বন্দরেও পৃথক একটি হামলা চালানো হয়, যেখানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব হামলা কে বা কারা চালিয়েছে তা জানানো হয়নি।

এমআর/টিএ 

মন্তব্য করুন