© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে অদ্ভুত কাণ্ড, সাদা বল হয়ে গেলো মেরুন!

শেয়ার করুন:
পিএসএলে অদ্ভুত কাণ্ড, সাদা বল হয়ে গেলো মেরুন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ২৭ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দিনেই অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচের ব্যবহৃত সাদা রঙের বলটা হঠাৎ করে রূপ নেয় মেরুনে।

ম্যাচ চলাকালীন হুট করে বলের এই রঙের পরিবর্তনের কারণ জানা যায়নি। তবে পরে পরিবর্তন করতে হয়েছে বলটি। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, হায়দরাবাদ মেরুন রঙের জার্সির কারণেই বদলে গেছে বলের রঙ। লাহোর কালান্দার্সের ইনিংসে ১৫তম ওভার শেষে বল পরিবর্তন করতে হয়।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাদা বলের ওপর হালকা মেরুন রঙের আভা দেখা যাচ্ছিল। খালি চোখেও সেটি বেশ ভালোভাবেই ধরা পড়েছিল। হায়দরাবাদের অধিনায়ক মার্নাস লাবুশেন বিষয়টি লক্ষ্য করে দ্বিতীয় ওভারেই দাবি জানান আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের।



ম্যাচটি ৬৯ রানের ব্যবধানে হারে হায়দরাবাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, ‘আমি আম্পায়ারদের বলেছি, কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে! নিশ্চিতভাবেই এটি পোশাক বা তেমন কিছু থেকে হয়েছে। আগে কখনো এমনটা দেখিনি, তবে প্যাডের রং বা ব্যাটের কিছু থেকে বলের গায়ে রং লাগতে দেখেছি। আশা করছি, আগামী রোববারের ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলব।’

এসকে/টিএ

মন্তব্য করুন