© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ে নিচে নামল বাংলাদেশও

শেয়ার করুন:
ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ে নিচে নামল বাংলাদেশও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির ম্যাচ না খেলেই অবস্থান হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ও ব্রাজিলেরও। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন তাদের অবস্থান ১৮২তম। ফ্রান্সের বিপক্ষে হারের পর এক ধাপ নিচে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় পাঁচ থেকে ছয় নম্বরে কার্লো আনচেলত্তির দল। গতকাল ফরাসিদের কাছে ২-১ গোলে হেরেছে তারা।



ম্যাচ না খেলেও আর্জেন্টিনার অবনমনের কারণ ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জয়। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৩.৯৬, যা আর্জেন্টিনার ১৮৭৩.৩৩ পয়েন্টকে ছাড়িয়ে গেছে। দুই নম্বরে এখন ফ্রান্স। মোরাতানিয়ার বিপক্ষে কাল জিতলে আবারও হয়তো ফ্রান্সকে ছাড়িয়ে যাবে আলবিসেলেস্তেরা।

শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ব্রাজিলের পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও চতুর্থ নম্বরে রয়েছে ইংল্যান্ড। এ ছাড়া সাত থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে চিলি। প্রীতি ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে তারা তিন ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছে। তবে আন্তর্জাতিক বিরতির সব ম্যাচ শেষ হওয়ার পরই ফিফার চূড়ান্ত র‍্যাঙ্কিং নির্ধারিত হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন