সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার সকাল ১১টায়
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ২৭ মার্চ, ২০২৬
আগামীকাল শনিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২ এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
এসকে/টিএ