ফরিদপুরে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম ওরফে সিয়ামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে শহরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, কোতয়ালী থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে সিয়াম জেলা কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন। একটি মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
কোতোয়ালী থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএস/টিএ