© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত

শেয়ার করুন:
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আজ শনিবার (২৮ মার্চ) একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা ‘উল্লেখযোগ্য’ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।

কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও বিমানবন্দরে ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এদিকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে, আজ ভোরবেলার এক হামলায় আবুধাবির খলিফা বন্দরের কাছে খলিফা ইকোনমিক জোনে ধ্বংসাবশেষ ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে।
 
আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ওই স্থানে এখন পর্যন্ত তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, এই ঘটনার ফলে একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে এবং তাদের আঘাতের মাত্রা সামান্য থেকে মাঝারি।’ এতে আরও বলা হয়েছে যে, ‘কর্তৃপক্ষ তিনটি আগুনই নিয়ন্ত্রণে এনেছে এবং শীতল করার প্রক্রিয়া চলছে।’ এছাড়া অন্যান্য উপসাগরীয় দেশগুলোও ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে।
 
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় দুই ঘণ্টার গাড়িপথ দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সাধারণত ২ হাজার থেকে ৩ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং তাদের মূল কাজ হলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মার্কিন সামরিক বিমানগুলোকে রসদ সরবরাহ করা।
 
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার আক্রমণের শিকার হয়েছে। প্রতিবেদন অনুসারে, শুক্রবার গভীর রাতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসএস/টিএ

মন্তব্য করুন