© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

শেয়ার করুন:
স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ পিএম | ২৮ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, আজ ২৮ মার্চ স্থানীয় সময় বেলা দেড়টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ‘আমি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

আমি মহান আল্লাহ তা'আলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন