© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাস

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ২৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় বলে জনিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার ( ২৮ মার্চ) এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হৃয়, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।

কেএন/টিএ

মন্তব্য করুন