আগামীতেও স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে সবকটি ম্যাচেই রান হয়েছিল, বলা যায় স্পোর্টিং উইকেট হয়েছিল। পরবর্তী সিরিজগুলোতেও এমন স্পোর্টিং উইকেটের আশা করছে বিসিবি।
মিরপুরসহ দেশের সব ভেন্যুর উইকেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিউরেটর টনি হেমিং। এবার বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট জানালেন ভালো উইকেটে খেলার পাশাপাশি পরবর্তী সিরিজ নিয়ে লক্ষ্যের কথা।

দেশের একটি গণমাধ্যমকে পাইলট বলছিলেন, 'টনি হেমিং খুব ভালো কিউরেটর। আমার যতটুক দেখা সে একজন ডাক্তার বলতে পারেন। রোগী যেমন ডাক্তার দেখাশোনা করে সে মাঠের ডাক্তার পিচের ডাক্তার। তাকে বলা হয়েছিল যে আমরা কোনো ধরনের হোম এডভান্টেজ নেব না।'
'কয়েক বছর আগেও কিন্তু আসলে টসের মাধ্যমে খেলা হয়ে যেত মিরপুরের উইকেটে। নিউজিল্যান্ড সিরিজেও পাকিস্তান সিরিজের মত স্পোর্টিং উইকেট হবে। আমরা কোনো শর্টকাটে যাওয়ার চিন্তায় নেই সবসময় স্পোর্টিং উইকেটে খেলা হবে। শর্টকাটে হয়তো ম্যাচ জেতা যায় কিন্তু লম্বা সময়ের জন্য সেটা ক্ষতিকর।'
আরআই/টিএ