খার্গ দ্বীপে হামলা করলে কেউ জীবিত ফিরবে না: ইব্রাহিম রেজাই
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে কোনো ধরনের হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। এ দ্বীপে যারাই হামলা চালানোর দুঃসাহস দেখাবে, তারা আর জীবিত ফিরে যেতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার (২৮ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, খার্গ দ্বীপের নিরাপত্তায় যেকোনো ধরনের হুমকির জবাব হবে চরম সিদ্ধান্তমূলক ও কঠোর। মূলত খার্গ দ্বীপটি ইরানের জ্বালানি অর্থনীতির একটি প্রধান ধমনী হিসেবে পরিচিত, যা দেশটির তেল রপ্তানির সিংহভাগ নিয়ন্ত্রণ করে থাকে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলকে ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সামরিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটেই ইরান এ চরম সতর্কবার্তা দিয়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
টিজে/টিএ