এফবিআই প্রধানের ইমেইল হ্যাকের বিষয়ে তথ্য দিলে মিলবে ১০ মিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ২৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার দাবি করেছে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী।
'হান্দালা হ্যাকার' গোষ্ঠী তাদের ওয়েবসাইটে দাবি করেছে, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে তারা অনুপ্রবেশ করেছে। এছাড়া তারাঅনলাইনে প্যাটেলের কিছু ব্যক্তিগত ছবি এবং তার কথিত জীবনবৃত্তান্তও প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রকাশিত ইমেইলগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তারা যে নমুনা দেখেছে, তাতে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগের মিশ্রণ রয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
ক্যাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন বিচার বিভাগীয় কর্মকর্তা।
এদিকে এফবিআই বলছে, হ্যাকারদের দুরভিসন্ধি নিয়ে তারা অবগত আছে। শুধু তাই নয়, হান্দালা গ্রুপের তথ্য প্রধানকারীর জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
এসকে/টিএ