১০ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সোনামসজিদ স্থলবন্দর। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি, লোড-আনলোড, পণ্য পরিবহন, কাস্টমস ও সিএন্ডএফ কার্যক্রম বন্ধ ছিল। তবে বন্ধের সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক ছিল।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিস সচিব একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঘোষণা অনুযায়ী গত ১৮ মার্চ থেকে বন্দর বন্ধ হলেও ১৭ মার্চ কোনো আমদানি বা রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। শুধু খালি ট্রাক নিজ নিজ দেশে ফিরে গেছে এবং সীমিত পরিসরে লোড-আনলোড কার্যক্রম চলেছে।
কেএন/টিএ