© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উচ্চপর্যায়ের বৈঠকের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
উচ্চপর্যায়ের বৈঠকের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ইসলামাবাদে আসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেলাত্তি।

এই সফরের মূল উদ্দেশ্য আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চার দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করা।

বিবৃতিতে আরো বলা হয়, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি সফররত প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সমন্বিত অবস্থান গড়ে তোলা এবং পারস্পরিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন