© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে যাবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে যাবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আর বেশিদিন চলবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পডকাস্টে তিনি বলেন, 'আর কিছুদিন অভিযান চলবে, তবে আমরা খুব শিগগিরই ইরান থেকে বেরিয়ে আসব।'

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করতে চান যেন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর আবার এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়।

জেডি ভ্যান্স বলেন, 'আমরা চাই তাদের দীর্ঘ সময়ের জন্য দুর্বল করে দিতে, যাতে ভবিষ্যতে আর এমন সংঘাত না হয়।'

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে থাকতে আগ্রহী নয়। 'এক বা দুই বছর ইরানে থাকার কোনো পরিকল্পনা নেই। আমরা কাজ শেষ করে দ্রুত ফিরে আসব'।

জ্বালানি বাজার নিয়েও মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট। তার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তেলের দামও কমে আসবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন