© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ানমারে ডিজেল পাচারকালে ৭ জন আটক

শেয়ার করুন:
মায়ানমারে ডিজেল পাচারকালে ৭ জন আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৮ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নাম্বার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও চারটি ডিজেল ইঞ্জিনসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরো জানান, মালপত্র ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 পিআর/টিএ

মন্তব্য করুন