মামুন খালেদের ‘গোপন’ তথ্য ফাঁস করলেন মুনীর চৌধুরী
ছবি: সংগৃহীত
০১:৫৫ এএম | ২৯ মার্চ, ২০২৬
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী। শনিবার (২৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।
তার দেওয়া পোস্টে মুনীর চৌধুরী বলেন, ‘ফেসবুকে আমি সরব নই। আজ এক সত্য প্রকাশ না করে পারলাম না।
এ যেন বিবেকের দংশন। জেনারেল মামুন খালেদ ছিলেন এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী সামরিক অফিসার। আমি ছিলাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট)। বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করেছিলাম নদী, খাল, জলাশয়, পাহাড় ও বনভূমি।
একদিকে মন্ত্রী ও প্রভাবশালীদের চাপ, আরেক দিকে করপোরেট শক্তিগুলোর হুমকি।’
পোস্টে এক রিয়েল এস্টেট কোম্পানির কথা তুলে ধরেন মুনীর চৌধুরী। তিনি জানান, ঢাকা বিমানবন্দরের অদূরে প্রায় ২৫০ একর প্রাকৃতিক জলাশয় ও নিরীহ মানুষের জমি এমনকি কবরস্থান দখল করে গড়ে ওঠে একটি বিশাল আবাসন প্রকল্প। যা পুরোটাই অবৈধ। প্রশাসন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, পুলিশ সবারই নীরবতা দেখে অসহায় মানুষের কান্না ও অভিশাপে আকাশ ভারী হয়ে আসছে। অজস্র অভিযোগ দেওয়া হয়েছিল রাজউক, পুলিশ, প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনো কাজ হয়নি।
ওই সময়কার রাজউক চেয়ারম্যানের অসহায়ত্বও তুলে ধরেন মুনীর চৌধুরী। সাহস করে অভিযানে নামেন বলেও জানান তিনি। প্রশাসন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, পুলিশ সবারই নীরবতা দেখে অসহায় মানুষের কান্না ও অভিশাপে আকাশ ভারী হয়ে আসছে। অজস্র অভিযোগ দেওয়া হয়েছিল রাজউক, পুলিশ, প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনো কাজ হয়নি।
ওই সময়কার রাজউক চেয়ারম্যানের অসহায়ত্বও তুলে ধরেন মুনীর চৌধুরী। সাহস করে অভিযানে নামেন বলেও জানান তিনি।
ইউটি/টিএ