মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক দুই সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত
১১:১৯ এএম | ২৯ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) গুমের মামলায় মামুন খালেদ ও জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আজ রোববার শুনানি হবে।
এর আগে মিরপুর থানায় জুলাই আন্দোলনে দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেয়া হয়।
কেএন/এসএন