© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ থেকে ৭১ ঐতিহাসিকভাবে এগিয়ে : সালেহ উদ্দিন সিফাত

শেয়ার করুন:
২৪ থেকে ৭১ ঐতিহাসিকভাবে এগিয়ে : সালেহ উদ্দিন সিফাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ পিএম | ২৯ মার্চ, ২০২৬
জুলাইকে একাত্তরের সমমান দাবি করেনি কেউ এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে এমন দাবি করেন এনসিপির এই নেতা।

সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘২০২৪ এর থেকে ৭১ তো ঐতিহাসিকভাবেই এগিয়ে থাকবে। এটা নিয়ে তো কোন প্রশ্ন নাই, আমরা কেউ করিও নাই।

অসৎ উদ্দেশ্য নিয়ে একটি মহল এসব ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অনেকে বলেছে ২৪ দিয়ে ৭১-কে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনি কোথায় এটা দেখছেন? এইসব বস্তাপচা ন্যারেটিভ যারা উৎপাদন করে তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে। এমনকি মুক্তিযোদ্ধাদের পরিবার যদি ২৪-কে ধারণ করে তাদেরকেও বলা হচ্ছে তারা নাকি ৭১-কে অস্বীকার করছে।’ 

এমআই/এসএন  

মন্তব্য করুন