© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ এপ্রিল খালেদ-মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শেয়ার করুন:
৭ এপ্রিল খালেদ-মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ‎ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
 
এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
 
গত ২৫ মার্চ রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করে ডিবি পুলিশ। পরে জুলাই আন্দোলনের ঘটনায় মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড দেন।
 
 
অন্যদিকে গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

কেএন/এসএন

মন্তব্য করুন