© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় বিশ্বের বৃহত্তম দুই অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় বিশ্বের বৃহত্তম দুই অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ২৯ মার্চ, ২০২৬
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরান দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে, যার ফলে পুরো অঞ্চলের জনজীবন ও অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত গত শনিবার (২৮ মার্চ) সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

আবুধাবির বিখ্যাত 'এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম' (ইজিএ) কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রধান কারখানায় এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই ধরনের হামলার কবলে পড়েছে বাহরাইনের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান 'অ্যালুমিনিয়াম বাহরাইন', সেখানেও বড় অংকের ক্ষতির খবর পাওয়া গেছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে, যা ভবিষ্যতে বিমান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওমানের দক্ষিণ উপকূলে অবস্থিত সালালাহ বন্দরে দুটি ড্রোন আঘাত হেনেছে, যাতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো পক্ষ এর দায় স্বীকার করেনি। এদিকে আজ রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা তাদের আকাশসীমায় আসা অন্তত ১০টি ড্রোন সফলভাবে রুখে দিতে সক্ষম হয়েছে।

এসএন 

মন্তব্য করুন