© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিসিবিতে বুলবুল

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিসিবিতে বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ২৯ মার্চ, ২০২৬
অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।

সাদা গাড়িতে চড়ে বুলবুল আজ বিসিবি কার্যালয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানান বিসিবির ইমাম। ইমামের সঙ্গে করমর্দন শেষে বুলবুল ব্যস্ত হয়ে পড়লেন তাঁর কাজে।
বুলবুলের পরিবার থাকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী শহর মেলবোর্নে। জরুরি কাজে ১৬ ফেব্রুয়ারি পরিবারের কাছে গিয়েছিলেন বিসিবি। যাওয়ার আগে বিসিবি পরিচালকদের জানিয়ে গিয়েছিলেন বুলবুল।



বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করতেন বুলবুল। তবে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন তিনি। সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছিল জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একাধিক সভা করতে হয়েছিল।

ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বুলবুল—দেশের একটি গণমাধ্যমর পডকাস্টে এমনটাই গত ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন আসিফ আকবর। সেদিন আসিফ বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।’ আজ দেড় মাসের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল। তিনি দেশে ফেরার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

আইকে/টিএ

মন্তব্য করুন