© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরাটের ক্যাচ মিসে হেসে উঠলেন আনুষ্কা

শেয়ার করুন:
বিরাটের ক্যাচ মিসে হেসে উঠলেন আনুষ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ২৯ মার্চ, ২০২৬
শুরু হয়ে গেল ২০২৬ সালের আইপিএল। আর প্রথম ম্যাচ ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের। এদিন এই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। খেলায় যখন বিরাট কোহলি একটি সহজ ক্যাচ মিস করেন তখন আনুষ্কার যা প্রতিক্রিয়া হয়েছিল সেটা নিমেষে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিরাট কোহলি এদিন ক্যাচ মিস করতেই হেসে গড়িয়ে পড়েন আনুষ্কা। কী ঘটেছে? রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন হায়দরাবাদ যখন ব্যাট করছে সেই সময়ের ১৮ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে অনিকেত ভার্মা শট দিতেই বিরাট এগিয়ে আসেন ক্যাচ ধরতে। সহজ ক্যাচ ছিল, কিন্তু সেটা তিনি ধরার পরই ফসকে যায়। হাত থেকে সহজ ক্যাচ ফসকে যেতেই হতভম্ব হয়ে যান ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। আর বরের এই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েন অনুষ্কা।



অনুষ্কার এই প্রতিক্রিয়া একদিকে অনুরাগীদের যেমন মজার লেগেছে, তেমনই অনেকেই নিজেদের সঙ্গে মিল পেয়েছেন। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল তো হয়েছেই। একই সঙ্গে মিমের বন্যা বইছে এটিকে নিয়ে। এক ব্যক্তি এদিন এই ভিডিও শেয়ার করে লেখেন, 'কোহলি ক্যাচ ফেলতেই, ওর স্ত্রী হেসে খুন। পিওর সিনেমা।' কেউ আবার লেখেন, 'কোহলি ক্যাচ মিস করতেই অনুষ্কার হাসি দেখো!'

প্রসঙ্গত, এদিন ম্যাচ শুরুর আগে ২০২৫ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর হায়দরাবাদের শোভাযাত্রায় যে দুর্ঘটনা ঘটে। এবং সেই পদপিষ্টের ঘটনায় যাঁরা মারা যান তাঁদের শ্রদ্ধা জানান। এমনকী এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১ টি সিট তাঁদের জন্য রিসার্ভ করে রাখা হয়েছে। বেঙ্গালুরুর এই ঘটনা অনুরাগী এবং সমর্থকদের মন জয় করে নিয়েছে।

অন্যদিকে আনুষ্কার কাজ প্রসঙ্গে কথা বললে, অভিনেত্রী বর্তমানে তাঁর দুই সন্তান, অকায় এবং ভামিকাকে মানুষ করার দিকেই মন দিয়েছেন। তাঁকে শেষবার 'জিরো' ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে। বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। আগামীতে তাঁকে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' ছবিটিতে দেখা যাবে। সেটা জটিলতা কাটিয়ে কবে মুক্তি পায় সেটাই দেখার।

আইকে/টিএ

মন্তব্য করুন