© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার কাছে মাথা নত করতে হবে, এটা ভাবতে পারেননি সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
আমার কাছে মাথা নত করতে হবে, এটা ভাবতে পারেননি সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর নেতৃত্বে আমেরিকার এই শক্তিশালী পুনরুত্থান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কল্পনাও করতে পারেননি।

ট্রাম্পের মতে, যুবরাজ এক বছর আগেও আমেরিকাকে একটি মৃত দেশ হিসেবে বিবেচনা করেছিলেন, যা এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।

যুবরাজ সালমান একসময় তাঁকে ভুল মূল্যায়ন করেছিলেন উল্লেখ করে ট্রাম্প কিছুটা কটাক্ষের সুরে বলেন যে, যুবরাজ হয়তো ভেবেছিলেন তিনিও অন্য পরাজিত মার্কিন প্রেসিডেন্টদের মতোই হবেন এবং তাঁকে যে ট্রাম্পের কাছে মাথা নত করতে হবে বা ভালো ব্যবহার করতে হবে, সেটি তিনি ভাবতেও পারেননি।

অবশ্য এই মন্তব্যের পরপরই সুর নরম করে ট্রাম্প সৌদি যুবরাজকে একজন 'চমৎকার মানুষ' ও 'যোদ্ধা' হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি জানান, সৌদি আরব তাঁর দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবসহ কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো যেভাবে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াই করছে, ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেন। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার এই সন্ধিক্ষণে মিত্র দেশগুলোর এমন সক্রিয় সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এমআর/টিএ 

মন্তব্য করুন