© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমরা কলিগ ছিলাম, এখনো আছি’, রুমিন ফারহানাকে ডেপুটি স্পিকার

শেয়ার করুন:
‘আমরা কলিগ ছিলাম, এখনো আছি’, রুমিন ফারহানাকে ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ২৯ মার্চ, ২০২৬
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা কলিগ ছিলাম, এখনো আছি। আমরা একসাথেই কাজ করব, মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্যে।’

রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে রুমিন ফারহানার এক বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্যে করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এর আগে রুমিন ফারহানা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে।’

আইকে/টিএ

মন্তব্য করুন