‘জামায়াত ৫ বছর সময় পেলে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে’ মোনামীর এ বক্তব্যের বিষয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত
১২:৪৬ এএম | ৩০ মার্চ, ২০২৬
সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষা খাতে ভ্যাকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিদ্যমান সংজ্ঞা ও সুবিধা পুনর্বিবেচনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ববর্তী এক স্মারকে শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা সমীচীন নয় বলে মত দিলেও শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, অর্জিত ছুটি এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের সুযোগ রাখার কথা জানিয়েছিল।
অন্যদিকে অর্থ বিভাগ ২০২৫ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষকদের নন-ভ্যাকেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনার নির্দেশনা দেয়। এ সংক্রান্ত মতামত চাইলে জাতীয় বেতন কমিশন, ২০২৫ জানায়, ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ বাস্তবসম্মত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমানে কার্যকর ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী 'অবকাশ বিভাগ'-এর কর্মচারীদের ছুটির বিষয় নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন ঘোষণা করতে হলে সংশ্লিষ্ট বিধিমালার সংশোধন প্রয়োজন হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।
এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর পাঠানো যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনটি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়-এর অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
টিজে/টিএ