সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ২ হত্যা মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ৩০ মার্চ, ২০২৬
চব্বিশের আন্দোলনের সময়ের ২টি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে আদাবর ও যাত্রাবাড়ী থানার এই মামলাগুলোতে গ্রেফতার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলতি মাসে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু জামিন আদেশের পরপরই নতুন মামলায় গ্রেফতার আবেদন নিয়ে শুনানিতে প্রশ্ন তুলেন আসামিপক্ষের আইনজীবীরা। এ ঘটনাকে তারা জুডিশিয়াল মব সন্ত্রাস বলে দাবি করলেও বিচারকের আপত্তির প্রেক্ষিতে পরে ক্ষমা চান।
এদিকে, যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর করেন আদালত।
এসকে/এসএন