© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাতের নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দাবি নিয়ে কী জানা গেল?

শেয়ার করুন:
হাসনাতের নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দাবি নিয়ে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ৩০ মার্চ, ২০২৬
জুলাইয়ের গণআন্দোলনের অন্যতম পুরোধা ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার নির্বাচনি এলাকায় তিনি নির্বাচিত হওয়ার পর থেকে চাঁদাবাজির দাবি উঠেছে। ফেসবুকে একাধিক ভাইরাল ভিডিওতে এমন দাবি দেখা যায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় শুরুতে হাসনাত একটি ফোনকলে বলছেন, ‘কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্বারে’। এরপরই একজন সিএনজি চালককে বলতে শোনা যায় চাঁদাবাজির বিষয়টি। তিনি বলছিলেন, ‘১৭ বছর গাড়ি চালাইছি, কোনো জিপি-টিপি লাগে না, আমরার চাঁদা নেয় না। এখন হাসনাত ভাইয়ে আসার পরে আমরা ১২০ টাকা কইরা জিপি দিসি।’

একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় ২৭ হাজারের মতো রিঅ্যাকশন। ভিডিওটি শেয়ারও দেওয়া হয়েছে ৫ হাজার বারের মতো।

ফ্যাক্টচেক

সেই ভিডিওটি নিয়ে অনুসন্ধান করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সে অনুসন্ধানে উঠে এসেছে, সেই সিএনজি চালক বলছেন, ‘১৭ বছর গাড়ি চালাইছি, আমরা ১২০ টাকা কইরা জিপি দিসি। এখন হাসনাত ভাইয়ে আসার পরে কোনো জিপি-টিপি লাগে না, আমরার চাঁদা নেয় না।’

অর্থাৎ সেই কথাগুলো সিএনজি চালক বলেছেন, তবে সেসব সম্পাদনা করে সেই ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়েছে। সুতরাং ভাইরাল সেই ভিডিওটি দাবি ভুয়া ও বানোয়াট, বরং সেই সিএনজিচালক তার উলটো দাবিটিই করেছিলেন।

এমআর/এসএন 

মন্তব্য করুন