© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাক্তার পরিচয়ে হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে গিয়ে আটক ১

শেয়ার করুন:
ডাক্তার পরিচয়ে হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে গিয়ে আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ভুয়া ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগ দিতে এসে একজন ব্যক্তি আটক হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে।

এদিন বেলা ১১ টা ৩০ মিনিটে শাহবাগের হাসপাতালের পরিচালকের কার্যালয়ে উপস্থিত ছিলেন ডা. এরফান জামান নুর (৩৫)। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা -১ শাখার ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেন।

পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী কর্তৃক বিষয়টি ধরা পড়ার পর শাহবাগ থানার পুলিশ তাকে দুপুর ১২টায় আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন।

এসকে/এসএন

মন্তব্য করুন