© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিকল্প উৎস থেকে জ্বালানি আনার ব্যাপারে সফল হবে সরকার: শামা ওবায়েদ

শেয়ার করুন:
বিকল্প উৎস থেকে জ্বালানি আনার ব্যাপারে সফল হবে সরকার: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ৩০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্য ছাড়াও যেসব উৎস থেকে জ্বালানি আনা যাবে, সে ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছে সরকার এবং এতে সরকার সফল হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে বসবাস করা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সেসব দেশে বাংলাদেশি মিশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান- থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ব্রাজিল, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের বাজার সম্প্রসারণের কাজ চলছে।

শামা ওবায়েদ জানান, বাণিজ্য সম্প্রসারণের জন্য ওষুধ, পাট ও পাটজাত দ্রব্য এবং আইটি খাতের পণ্য রফতানির বাজার তৈরি হচ্ছে। এতে দেশের রফতানি বাণিজ্য বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন