© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ৩০ মার্চ, ২০২৬
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৩০ মার্চ) রাতে এখন টিভিকে মুঠোফোনে তিনি এ তথ্য জানান।

এর আগে ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। গতকাল (রোববার, ২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বোর্ড চেয়ারম্যানদের সভার সিদ্ধান্ত

নাম প্রকাশ না করার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তারিখ নির্ধারণের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। যেহেতু গতকাল সংসদ অধিবেশন চলায় শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত ছিলেন না, তাই তার দপ্তরের চূড়ান্ত সই বা অনুমোদনের পর এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার প্রস্তুতি ও রুটিন

সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানিয়েছে, ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার লক্ষ্যে অভ্যন্তরীণ সব প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে। সব শিক্ষা বোর্ডকে প্রশ্নপত্র প্রণয়ন ও কেন্দ্র বিন্যাসের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন