© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তেল নেই’ বলে পাম্প বন্ধ, ভেতরে ৩৪ হাজার লিটার তেল জব্দ করলো বিজিবি

শেয়ার করুন:
‘তেল নেই’ বলে পাম্প বন্ধ, ভেতরে ৩৪ হাজার লিটার তেল জব্দ করলো বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) কোনাবাড়ীর বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ৩৩ হাজার ৯৪০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন রয়েছে।

বিজিবি সূত্র জানায়, ফিলিং স্টেশনটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। অবৈধ মজুত ও বাজার অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযানে বিজিবির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন