© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লায় ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১১:৫৪ পিএম | ৩০ মার্চ, ২০২৬
কুমিল্লায় ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জেলার বরুড়া পৌর এলাকার পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী আকবর (৫৫)। তিনি পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের অভিযুক্ত তার ছেলে আবুল কালাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় সরকার। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আলী আকবরকে ছেলে আবুল কালাম দা দিয়ে বসতঘরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে তাৎক্ষণিক বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবুল কালাম গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগে তিনি অটোরিকশা চালক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্ত আবুল কালামকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন